সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়।

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৫
রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়।

রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সম্পৃক্ত করা হয় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার আপিল বিভাগ এই মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল রাখার আদেশ দেন। এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে কায়সার কামাল এ মন্তব্য করেন।

তিনি বলেন– ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই তাদের বিচার চাননি, তা প্রমাণিত।
গত ১ ডিসেম্বর, ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।

আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে খালাসের রায় বহাল রেখে রায় দেন।

এর আগে, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন।

২০১৮ সালে বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

তারেক #রহমান #গ্রেনেড #মামলা

লাইভবাংলা

রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় জড়ানো হয়। | Live Bangla