যমুনা- সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধই থাকছে।

যমুনা-সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধই থাকছে
নিয়ম অনুযায়ী সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই; ফলে দফায় দফায় গণবিজ্ঞপ্তি দিয়ে সিদ্ধান্ত বলবৎ রাখছে পুলিশ।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় সভা-সমাবেশ যে নিষিদ্ধ, সেটি আরও একবার গণবিজ্ঞপ্তিতে তুলে ধরল পুলিশ।
বৃহস্পতিবার নতুন করে দেওয়া গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে তার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ।”
বাজেট ২০২৫-২৬ সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর
বাংলাদেশ
যমুনা-সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধই থাকছে
নিয়ম অনুযায়ী সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই; ফলে দফায় দফায় গণবিজ্ঞপ্তি দিয়ে সিদ্ধান্ত বলবৎ রাখছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 04 Sep 2025, 07:40 PM
11
Shares
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় সভা-সমাবেশ যে নিষিদ্ধ, সেটি আরও একবার গণবিজ্ঞপ্তিতে তুলে ধরল পুলিশ।
বৃহস্পতিবার নতুন করে দেওয়া গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, “জনশৃঙ্খলা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে তার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ।”
যমুনার আশপাশের এলাকা হিসেবে বিজ্ঞপ্তিতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকার কথা বলা হয়েছে।
বিভিন্ন সংগঠনের আন্দোলনের কারণে পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এর আগে গত ১৩ মার্চ, ১০ মে, ৯ জুন ও ৮ জুলাই গণবিজ্ঞপ্তিতে একই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।
এর ফলে দফায় দফায় গণবিজ্ঞপ্তি দিয়ে এসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত বলবৎ রাখছে পুলিশ।
নিষেধাজ্ঞার মধ্যেই সবশেষ গত ২৭ অগাস্ট বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যার নেতৃত্বে ছিল বুয়েট।
বিক্ষোভের মধ্যে দুপুরের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে পুলিশ বাধা দেয়। তখন লাঠিপেটা, জল কামান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে ধাক্কাধাক্তি থেকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন ছাত্র ও পুলিশ সদস্য আহত হন।