সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, US launches tariff refund system as thousands of importers line upখবরে প্রকাশ, These are difficult times for the world, so what will Pakistan do?সূত্রের খবর অনুযায়ী, Woman charged in US with trafficking arms to Sudan for Iranian governmentGermany summons Russian ambassador, citing ‘direct threats’নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Report finds Gaza needs more than $71bn in next decade for recoveryতৌকীর: শাশুড়ির চোখে শ্রেষ্ঠ জামাই!সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়নপ্রক্রিয়া অন্যদের চেয়ে ভিন্ন: হামিদুর রহমান আযাদমাথা ও ঘাড়ের ক্যানসার: কখন সতর্ক হবেন এবং কী করবেনসংবাদ সূত্রে জানা গেছে, US launches tariff refund system as thousands of importers line upখবরে প্রকাশ, These are difficult times for the world, so what will Pakistan do?সূত্রের খবর অনুযায়ী, Woman charged in US with trafficking arms to Sudan for Iranian governmentGermany summons Russian ambassador, citing ‘direct threats’নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, Report finds Gaza needs more than $71bn in next decade for recoveryতৌকীর: শাশুড়ির চোখে শ্রেষ্ঠ জামাই!সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়নপ্রক্রিয়া অন্যদের চেয়ে ভিন্ন: হামিদুর রহমান আযাদমাথা ও ঘাড়ের ক্যানসার: কখন সতর্ক হবেন এবং কী করবেন
Live Bangla Logo

সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নিতে বিদেশে যেতে পারে না, সেখানে আমি কিভাবে যাইঃ জামায়াত আমির

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫
সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নিতে বিদেশে যেতে পারে না, সেখানে আমি কিভাবে যাইঃ জামায়াত আমির

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে জামায়াত আমির বলেন,
দেশের সাধারণ মানুষ, যাদের বিদেশে যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই?

তিনি আরও বলেন, দেশের চিকিৎসার প্রতি সবসময় আস্থা ছিল। সেই চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি।

রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, রাজনীতিক বন্ধুদের বলবো— চিকিৎসা বাংলাদেশেই আছে, সেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। সোনার বাংলার গল্প শোনাবেন অথচ আপনাদের কিছু হলে বিদেশে দৌড়াবেন। রাজনীতিবিদরা দেশে চিকিৎসা নিলে চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো পূরণ হয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি।

একটি ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য দেশের মানুষকে আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানান আমির।

লাইভবাংলা #livebangla #জামায়াত #জামাত #জামাতশিবির #চিকিৎসা #দেশে