সর্বশেষ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত হবে।ফিলিস্তিনে ইসরাইলের আবারো গণগ্রেপ্তার।এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।
Live Bangla Logo

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি ও আনন্দপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে আনন্দপুর গ্রামে বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।

এ সময় গুলিবিদ্ধরা হলেন, শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ গুলিবিদ্ধ রোগীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এখন পর্যন্ত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সবার বাসা মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে।

এদিকে, ওই এলাকায় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্র দাবি করেছে। আর রাজনৈতিক ফায়দা নিচ্ছে কিছু লোকাল নেতা। সাধারণ মানুষ এ ধরনের হামলার থেকে মুক্তি চান।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, আমরা গুলিবিদ্ধের কোনো খবর পাইনি। তবে ওই এলাকায় ককটেল বিস্ফোরণে দুইজন আহত হয়েছে বলে শুনেছি তারা মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

BNP #বিএনপি #লাইভবাংলা

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৮ | Live Bangla