সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাতীয় পার্টির অফিসের সামনে পুলিশের গুলিতে গণঅধিকার পরিষদের ২ জন গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি।

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫
জাতীয় পার্টির অফিসের সামনে পুলিশের গুলিতে গণঅধিকার পরিষদের ২ জন গুলিবিদ্ধ, ঢামেকে ভর্তি।

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের গুলিতে রাহুল (২২) ও মনির হোসেন (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে তাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, রাতের দিকে বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায়।

এ সময় পুলিশের সাথে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবক বাম হাতে গুলি লেগে আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

পরিদর্শক ফারুক আরও জানান, ৪ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানিয়েছি। তবে আহতরা শঙ্কা মুক্ত বলে চিকিৎসকরা।

গণঅধিকার #গুলিবিদ্ধ #পুলিশ