উশৃঙ্খল সন্তানের জন্য অভিভাবকদের দায় রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সময় উপাচার্যের বৈঠকে ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র টেবিল থাপ্পড়ে কথা বলা ও উপাচার্য কে ধমক দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছেন দেশের বিবেকবান মানুষ।
সেই ঘটনায় শাসন না করে উল্টো গনেশের পক্ষে সাফাই গাইলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী নিপুন রায়। তিনি বলেন-
"গণেশচন্দ্র রায়ের সাহস, সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর"!
একজন ছাত্র তার বিশ্ববিদ্যালয়ের সর্বচ্চ পদধারি শিক্ষককে এভাবে প্রশাসনে সকল সদস্যের ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি
সামনে এমন খারাপ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যদিও সেই সময় উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম তাকে থামতে বললেও সে থামেনি, তখন রাকিব হাত জোড় করে উপাচার্যের কাছে গনেশের পক্ষে ক্ষমা প্রার্থনা করেন। রাকিবের এই অমায়িক আকুতি হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।
বিএনপির সিনিয়র নেতারা সেই আচরণের বিরুদ্ধে সোচ্চার না হয়ে উল্টো তাদের পক্ষে অবস্থান নিয়েছেন। এমন প্রশ্রয়ে সাহস পেয়ে ভবিষ্যতে যদি বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে সেই আচরণ করে তখন হয়তো উপলব্ধি হবে।
এতেই প্রমাণিত হয় উশৃঙ্খল সন্তান অভিবাকদের প্রশ্রয়ে তৈরি হয়।