সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নেপালের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের আকাশে, অভ্যুত্থানের সুরঃ মমতা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫
নেপালের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের আকাশে, অভ্যুত্থানের সুরঃ মমতা

বাংলাদেশ-নেপালের পর দুর্ভাগ্যের অবকাশে ছেয়ে গেছে পশ্চিমবঙ্গের আকাশ । এমন এক টালমাটাল সময়ে, ভারতের পশ্চিমবঙ্গেও শোনা যাচ্ছে অভ্যুত্থানের সুর। নেপালের মতো ভারতের পশ্চিমবঙ্গেও গণঅভ্যুত্থানের ডাক দিয়েছেন বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং। শুক্রবার দেশটির গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি ভারতের অন্যতম প্রভাবশালী রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপির সাবেক সংসদ সদস্য অর্জুন সিং যে মন্তব্য করেছেন, তাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অর্জুন সিং নেপালের চলমান গণঅভ্যুত্থানকে উদাহরণ হিসেবে তুলে ধরে পশ্চিমবঙ্গের তরুণ সমাজকে একই পথে হাঁটার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, নেপালের যুবসমাজ যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তা এক ঐতিহাসিক দৃষ্টান্ত। বাংলার তরুণ-তরুণীদেরও সেই সাহস দেখানো উচিত। এই রাজ্যেও এমন এক গণঅভ্যুত্থান প্রয়োজন।

তাঁর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে, এ ধরনের মন্তব্য স্পষ্টতই উসকানিমূলক এবং রাজ্যে অস্থিরতা তৈরির জন্য উদ্দেশ্যপ্রণোদিত। অভিযোগ আরও গুরুতর হয়েছে তখন, যখন সংবাদমাধ্যমের একাংশ দাবি করে যে অর্জুন সিং নাকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকিও দিয়েছেন। যদিও এ বিষয়ে অর্জুন সিং-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

নেপালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানা যাচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে জনগণ। বেশ কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে দেশটির ‘জেন-জিরা’ প্রজন্ম অর্থাৎ তরুণ সমাজ। তারা শুধু রাজপথে নেমে আসেনি, বরং ক্ষমতার কেন্দ্রবিন্দুকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। জনরোষের মুখে কেপি শর্মা অলি প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। সরকারের প্রায় সব শীর্ষ কর্মকর্তা আত্মগোপনে কিংবা দেশ ছেড়ে পালিয়েছেন।

এই পটভূমিতে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গে অর্জুন সিংয়ের ‘গণঅভ্যুত্থান’-এর ডাক নিছকই রাজনৈতিক আবেগ, না কি এর পেছনে আছে সুপরিকল্পিত উদ্দেশ্য তা নিয়েই এখন আলোচনা চলছে সুশীল সমাজে।

তবে একটা বিষয় স্পষ্ট যে, দক্ষিণ এশিয়ায় তরুণ সমাজ এখন শুধু প্রত্যক্ষদর্শী নয়, বরং সক্রিয়ভাবে রাজনৈতিক পরিবর্তনের দাবিতে রাজপথে নামছে। আর সেটাই হয়তো রাজনীতিবিদদের যেমন আশাবাদী করছে, তেমনি ভয়ও দেখাচ্ছে।

বাংলাদেশ #নেপাল #আন্দোলন #লাইভবাংলা

নেপালের দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের আকাশে, অভ্যুত্থানের সুরঃ মমতা | Live Bangla