সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান কে অভিনন্দন ড. ইউনুসের।

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান কে অভিনন্দন ড. ইউনুসের।

নেপালে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অভিনন্দনপত্রটি পাঠানো হয়।

সুশীলা কার্কিকে পাঠানো অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার জন্য বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। একটি সংকটময় ও চ্যালেঞ্জিং সময়ে আপনার প্রধানমন্ত্রী হওয়া আপনার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, আপনার দক্ষ নেতৃত্ব এবং নির্দেশনায় নেপালের জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে থাকবে। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা এই বিষয়ে নিশ্চিত। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতাকে আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে পারি।

অভিনন্দন বার্তায় সম্প্রতি নেপালের আন্দোলনের সময় প্রাণহানির ঘটনায় সমবেদনাও জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি আহতের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

নেপাল #বিক্ষোভ #সরকার #genz #livebangla