সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে ঝটিকা মিছিল, ৪ টি গাড়ি জব্দ।

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামে ঝটিকা মিছিল, ৪ টি গাড়ি জব্দ।

চট্টগ্রামের পাঁচলাইশের হামজারবাগে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে তাদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে নগরের হামজারবাগে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলটির নেতৃত্ব দিয়েছেন চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শীর্ষ সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ইভান। দুপুরে তার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সেখানে একটি ঝটিকা মিছিল বের করে। হঠাৎ করে মিছিলটি বের হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। মিছিল চলাকালীন তারা জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবেসহ বিভিন্ন স্লোগান দেয়।

স্থানীয়রা জানিয়েছেন, মিছিলটি হঠাৎ শুরু হওয়ায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত সময়ের মধ্যে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তারা এ ধরনের মিছিলকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। এদিকে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

তারা হলেন, আবু মুসা (৩০), শাকিব আলম (২০), রায়হান উদ্দিন (৪৫), মো. আরিফ (২৮)।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান আমার দেশকে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুইজনকে ঘটনাস্থল থেকে আর দুইজনকে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। সেইসাথে তাদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

আওমীলীগ #ছাত্রলীগ #মিছিল #লাইভবাংলা