সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আওয়ামিলীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়ত নেতা।

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫
আওয়ামিলীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়ত নেতা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তাকে ছাড়িয়ে আনার জন্য থানায় হাজির জামায়াতে ইসলামীর এক নেতা। এ সময় জামায়াতের আরেক এক নেতা ঘটনাটি ফেসবুকে লাইভ করেছেন। পুরো বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

আটক আওয়ামী লীগের নেতার নাম মো. সেলিম। তিনি উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড সাবেক সদস্য। ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের পদধারী। সীতাকুণ্ড পৌরসভার বাইপাস সড়কের পাশে কাতার টাওয়ারের নামে একটি বহুতল ভবনের ৮ম তালার ছাদ ঢালাই কাজ চলছিল। রোববার দুপুরে ছাদ ঢালাইয়ের অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ভোজে আত্মীয়তার সুবাদে অংশ নেন সেলিম। এরপর কিছু রাজনৈতিক নেতাকর্মী তাকে আটক করে থানায় খবর দেন। পুলিশ আসতে দেখতে সেলিম সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পড়ে গিয়ে আহতও হন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমকে ছাড়িয়ে আনতে জামায়াত নেতা প্রফেসর জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী থানায় হাজির হন। তখন অনেকে বিষয়টি ফেসবুকে লাইভ করেন। রুবেল আনছারী নামেন এক জামায়াত নেতা তার ফেসবুক আইডি থেকে লাইভ করেন। এরপর জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানা থেকে বের হয়ে যান।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামীর স্পেশাল ইউনিটের রুকনের দায়িত্বে থাকা প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, সীতাকুণ্ড পৌর সদরের পশ্চিম পাশে কাতার টাওয়ারে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাতার টাওয়ারে চলমান কাজের ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করতে চেয়েছিলেন স্থানীয় রুবেল আনসারী। তাকে এই সরঞ্জাম সরবরাহ করতে না দেওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তাছাড়া আটক সেলিমের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

আওমীলীগ #জামায়াত #আসামী #লাইভবাংলা