সর্বশেষ
সূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটিসূত্রের খবর অনুযায়ী, Jet fuel shortage: Why Iran war could ground flights in Europeসূত্রের খবর অনুযায়ী, Syria takes control of all bases where US forces were deployedদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US general clarifies Iranian ports under blockade, not Strait of Hormuzসূত্রের খবর অনুযায়ী, No date set for US-Iran talks, as Pakistan pushes to keep diplomacy aliveগণিত: ৩০টি শূন্যস্থান পূরণ দেখে নাওগণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্নইসরায়েল–লেবানন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে, থাকবে ছুটি
Live Bangla Logo

লন্ডনে বাংলাদেশি মা-ছেলের উপর বর্ণবাদী হামলায় দুজন আটক।

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫
লন্ডনে বাংলাদেশি মা-ছেলের উপর বর্ণবাদী হামলায় দুজন আটক।

লন্ডনে মা ও ছেলের উপর ব র্ণবাদী হা মলার অভিযোগে দুইজন আটক

লন্ডনে ব/র্ণবাদী হা/মলার শিকার হয়েছেন বাংলাদেশি মা ও ছেলে। মেরে র/ক্তাক্ত করে দেয়া হয়েছে ইখতিয়ার মৃধা নামক এক ছেলেকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ১০ সেপ্টেম্বর হিথ্রোর কাছাকাছি আসফোর্ড এলাকায়।

১৪ সেপ্টেম্বর রাতে বাংলাদেশি মিডিয়ার কাছে ঘটনার বর্ণনা করেছেন মা নাহিদা আক্তার ও ছেলে ইখতিয়ার।

তারা জানান, ১০ সেপ্টেম্বর ছেলে তার মাকে বাংলাদেশ থেকে আসায় হিথ্রো থেকে আনতে যান। বাসায় ফেরার পথে একটি জায়গায় থামেন কিছু খাওয়ার জন্য। সেখানে গাড়ি থামানোয় মাকে হিজাব পরা দেখে বাজে মন্তব্য শুরু করেন একজন শেতাঙ্গ ব্যক্তি।

পাশে থাকা ছেলে মাকে নিয়ে বাজে মন্তব্য করার প্রতিবাদ করলে তার উপর চড়াও হন তিনি। ইখতিয়ার শেতাঙ্গ ঐ ব্যক্তিকে ক্ষমা চাইতে বলেন। কিছু বুঝে উঠার আগেই গাড়ীতে থাকা বেইজ বল বেট দিয়ে ছেলের মাথায় আ/ঘাত করতে থাকেন এবং তাকে পি/টিয়ে র/ক্তাক্ত করে ফেলেন। ইখতিয়ার আরো জানান, ঐ সময় শেতাঙ্গ ব‍্যক্তির বাবা গাড়ি থেকে নেমে দুজনে মিলে আ/ক্রমণ করেন ২৩ বছরের ভার্সিটি পড়ুয়া ছেলের উপর।

এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাদেরকে সাহায্য করতে এগিয়ে এলে দ্রুত পালিয়ে যান আক্রমণ করা দুই ব্যক্তি।

যাদের সাথে ঘটনাটি ঘটেছে তারা থাকেন পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায়। ঐ ঘটনার সময় তাদের সাথে আহত ব‍্যক্তির ছোট ভাই ছিলেন বলে জানা গেছে।

ঐদিন রাতে ইখতিয়ার কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার মাথায় পাঁচটি সেলাই প্রয়োজন হয়েছে।

ইখতিয়ার ও তার মা আরো জানান, ঘটনার কয়েক ঘন্টা পর বাবা-ছেলে দুজনকে আটক করেছে পুলিশ। ১৩ই অক্টোবর কোর্টে হাজির করা হবে।
আ/হত ইখতিয়ার চিকিৎসা শেষে এখন বাসায় রয়েছেন।

লন্ডন #আটক #uk #heathrow #livebangla