সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মেসি অনায়াসেই ২০২৬ বিশ্বকাপে খেলবেন

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫
মেসি অনায়াসেই ২০২৬ বিশ্বকাপে খেলবেন

দীর্ঘ সাড়ে তিন দশকের অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপ আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন লিওনেল মেসি। এরপর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তিনি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। মেসি নিজেও এই প্রশ্নের জবাবটা সময়ের হাতে তুলে দিয়েছেন। আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনিও এই সিদ্ধান্তের ভার ছেড়েছেন শিষ্যের হাতে। এদিকে, আরেক আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরোর মতে সহজেই বিশ্বকাপে খেলতে পারেন মেসি!

লাতিন আমেরিকার বাছাইপর্ব থেকে এবারও সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মেগা প্রতিযোগিতায় মেসি খুব সহজেই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন বলে মনে করেন রোমেরো। তিনি বলেন, দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে তিনি আগাবেন না এমন কিছু হতে পারে না।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে টটেনহ্যামের এই ডিফেন্ডার বলেন, ‘লিও সম্পর্কে উত্তরটা আমি দিতে পারি, আমার মতে তিনি ফিট। তাই সহজেই তিনি বিশ্বকাপে খেলতে পারেন। এই সিদ্ধান্তটা তার। আমরা সবাই তার সঙ্গে খেলা এবং তাকে খেলতে দেখাটা উপভোগ করি। ফুটবল সম্পর্কে যারা জানে, তাদের কাছে তিনি ইতিহাসের সবচেয়ে বড় তারকা।’

রোমেরো আরও বলেন, ‘জাতীয় দলে এবং ড্রেসিংরুমে তাকে (মেসি) সতীর্থ হিসেবে পাওয়া ও মুহূর্তগুলো ভাগাভাগি করতে পছন্দ করি। আমরা একসঙ্গে কিছু স্মরণীয় স্মৃতি তৈরি করেছি। আমি মনে করি তিনি অবশ্যই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। আমরা অনেক আগে থেকেই বিশ্বকাপ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করি। অনেক মাস আগেই আমরা নিজেদের মতো বিশ্বকাপের পরিকল্পনা করতে থাকি। এখন টটেনহ্যামে সেই মনোযোগ ধরে রাখার বিষয়।’

প্রসঙ্গত, কনমেবল বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে শীর্ষে থেকে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে আর্জেন্টিনা। যদিও তারা বাছাইয়ের শেষ ম্যাচে হেরেছে। এর আগের ম্যাচে ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলেছেন মেসি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৯৪ ম্যাচে তার গোল ১১৪টি। সর্বশেষ ম্যাচের পরও তিনি আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় রেখে দিয়েছেন। তবে এই মুহূর্তে ইন্টার মায়ামির হয়ে এমএলএসে শিরোপা জয়ের দিকেই তার পূর্ণ মনোযোগ।