সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাতিসংঘে ড. ইউনুসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির ৪ নেতা।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫
জাতিসংঘে ড. ইউনুসের সফরসঙ্গী বিএনপি, জামায়াত, এনসিপির ৪ নেতা।

ড. ইউনূসের সাথে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা ছাড়বেন।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তিনি বলেন, 'আমরা এমন একটা পর্যায়ে যাচ্ছি যে পরবর্তীতে রাজনীতিবিদরাই সরকার পরিচালনা করবেন। সেজন্য এসকল রাজনীতিবিদদের সঙ্গে নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়া পেছানোর কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এখনও অন ট্র্যাকেই রয়েছে। ফলে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এটি তোলার বিষয় নয়। আর চাইলেই পেছানো যায়, তা নয়। এলডিসি থেকে উত্তরণ পরবর্তী তিন বছর ইউরোপীয় ইউনিয়ন যাতে এলডিসির মতো সুবিধা অব্যাহত রাখে, সেবিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।"

আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, "জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাতে বাংলাদেশের প্রতিনিধি দল অংশ নিতে না পারে। সেজন্য প্রতিরোধ বা প্রতিবাদ হবে এটা ধরে নিচ্ছি। বাধা দেওয়া, স্লোগান দেওয়া এগুলো হতে পারে। এগুলো আটকানোর সুযোগ নেই। কারণ যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রতিবাদে বাধা দেওয়ার সুযোগ নেই। তবে ডেলিগেট যারা, তাদের নিরাপত্তার ব্যবস্থা জাতিসংঘ করে থাকে।"

আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘে #প্রধান #উপদেষ্ঠা #সফরসঙ্গী #লাইভবাংলা #livebangla