সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চাল বিতরণে অব্যবস্থাপনায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ইউএনও।

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫
চাল বিতরণে অব্যবস্থাপনায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ইউএনও।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সরকারের বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় ও চাল বিতরণে অব্যবস্থাপনার কারণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী কর্মসূচি উদ্বোধন না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব ইউনিয়নে ৬০ জন হতদরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। এ সময় ইউএনও রাজীব চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কিন্তু বিতরণকৃত কিছু বস্তায় সাবেক প্রধানমন্ত্রীর নাম দেখা গেলে ইউএনও বিরক্ত হয়ে আর বিতরণ না করেই স্থান ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ইউএনও স্যার চাল বিতরণ উদ্বোধন করতে এসেছিলেন। তবে শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তিনি বিরক্ত হয়ে চলে যান। প্রায় এক বছর আগে বিতরণ হওয়া কিছু পুরোনো বস্তায় নাম থাকতে পারে, কিন্তু বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত শৃঙ্খলা ভঙ্গ হওয়াতেই স্যার ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বার্তা বাজারকে বলেন, চাল বিতরণের অব্যবস্থাপনা দেখে আমি সেখান থেকে ফিরে আসি। সাবেক প্রধানমন্ত্রীর নাম কোনো বস্তায় ছিল কিনা তা আমার জানা নেই। তবে আমি ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছি।

চাল #বস্তা #শেখহাসিনার #নাম #লাইভবাংলা