সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাফলংয়ে গেটলক বাসে মাদক চালান: চালক-হেলপারসহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫
জাফলংয়ে গেটলক বাসে মাদক চালান: চালক-হেলপারসহ ৩ জন গ্রেফতার

সিলেট-তামাবিল মহাসড়কে যাত্রী পরিবহনকারী গেটলক বাস সার্ভিস দীর্ঘদিন ধরে লকাল ও বিরতিহীন বাস পরিচালনা করে আসছিল। তবে বিরতিহীন সার্ভিসটি বানিজ্যিক স্বার্থে বন্ধ হয়ে গেলেও, রাতে এসব বাস নির্দিষ্ট বাসস্ট্যান্ডে না থেকে জাফলংয়ের বিভিন্ন এলাকায়—হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, মাদ্রাসা ও জাফলং ব্রিজের উপর এলোপাতাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অভিযোগ রয়েছে, রাতে দাঁড়িয়ে থাকা এসব বাসের বক্স ব্যবহার করে মাদকের চালান লোড করা হয়। কখনও ইনজেকশন জাতীয় প্রাণঘাতী মাদকও এসব বাসের মাধ্যমে পাচার করা হতো।

এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযানে একটি গেটলক বাস থেকে ২ কার্টুন ভারতীয় আমদানি নিষিদ্ধ ইনজেকশন জাতীয় মাদক উদ্ধার করা হয়। এসময় বাস চালক, হেলপারসহ আরও একজনকে গ্রেফতার করা হয়।

গোয়াইনঘাট থানার এসআই মারুফ আল মুকিত জানান, গতকাল সন্ধ্যায় মাদকের এই চালান বাসে তোলা হয় এবং এর গন্তব্য ছিল সিলেটের হুমায়ুন রশিদ স্কয়ার হয়ে ঢাকাগামী বাসে স্থানান্তর করা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়।

গ্রেফতারকৃত ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।