সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মাটি খুঁড়তেই মিলল রুপার কলস ভরা মুদ্রা!

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫
মাটি খুঁড়তেই মিলল রুপার কলস ভরা মুদ্রা!

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তঘেঁষা কার্পাসডাঙ্গায় দোকানঘর নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে ব্রিটিশ আমলের রুপার মুদ্রা পাওয়া গেছে।

একটি পিতলের কলস ভরা প্রায় ২২ কেজি ওজনের রুপার মুদ্রা উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ আমলের ভারতীয় রুপি।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের দিলু মণ্ডলের ছেলে সহিদুল ইসলাম বাজারের সাইকেল হাটসংলগ্ন জমিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন। খননকালে মেশিনের সঙ্গে উঠে আসে একটি ভারি কলস। সেটি খুলে দেখা যায়, কলসভর্তি ঝকঝকে রুপার কয়েন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ভিড় জমায়। পরে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কলস ও কয়েনগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কয়েনগুলোর ওজন করলে দেখা যায় সেগুলোর মোট ওজন দাঁড়ায় প্রায় ২১ কেজি ৯০০ গ্রাম।

সহিদুল ইসলামের ছেলে মহিদি হাসান মানিক বলেন, আমরা জমিতে দোকানঘর নির্মাণের জন্য কাজ করছিলাম। হঠাৎ ড্রেজারের সঙ্গে কলসটি উঠে আসে। ভেতরে কয়েন দেখে আমরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনার খবর পাওয়ার পরই আমরা পুলিশ পাঠাই। স্থানীয়দের সামনে কলস খোলা হয় এবং কয়েনগুলোর ওজন করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ব্রিটিশ শাসনামলের ভারতীয় রুপি। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা বলছেন, মুদ্রাগুলো সম্ভবত ১৮৬৫ সাল থেকে ১৯১০ সালের কোনো সময়ের হতে পারে। এ আবিষ্কার স্থানীয় জনমনে ব্যাপক উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

রুপারকলস #মাটিরনিচে #চুয়াডাঙ্গা #লাইভবাংলা #livebangla