সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ড.মুহাম্মদ ইউনূসকে সরকারের প্রধান করার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল নাঃ নাহিদ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫
ড.মুহাম্মদ ইউনূসকে সরকারের প্রধান করার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল নাঃ নাহিদ

শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাব দেওয়ার পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এক মামলায় জেরা চলাকালে এ মন্তব্য করেন তিনি।

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চলছে বিচারিক কার্যক্রম। এই মামলার ৪৭তম সাক্ষী হিসেবে আজ নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিদের পক্ষে জেরা করেন। জেরায় নাহিদ ইসলাম বলেন, ‘এটা সত্য নয় যে দেশি-বিদেশি শক্তির ইন্ধনে আমরা অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলাম।’ তিনি আরও বলেন, ‘৩ আগস্ট সরকার পতনের একদফা কর্মসূচি আমাদের দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনার ফল ছিল না। আমাদের আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তির হাত ছিল না বলেও আমি নিশ্চিতভাবে বলতে পারি।’

এ সময় প্রসিকিউশনের পক্ষে আপত্তি জানানো হলেও ট্রাইব্যুনাল মন্তব্য করে যে বিষয়টি প্রাসঙ্গিক। জেরার এক পর্যায়ে নাহিদ ইসলাম বলেন, ‘এটাও সত্য নয় যে শেখ হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেননি বা তিনি ভারতে পালিয়ে যাননি।’ এর আগে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, সরকার পতনের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং ৪ আগস্ট তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে চলে যান। ৮ আগস্ট দেশে ফেরেন অধ্যাপক ইউনূস এবং সেদিনই তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

নাহিদ #ইউনুস #সরকার #লাইভবাংলা