সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ভ‍্যান চালক আব্দুর রাজ্জাককে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান ।

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ভ‍্যান চালক আব্দুর রাজ্জাককে চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছয় বছরের শিশু লামিয়া’র কান্নার দৃশ্যটি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’কে নির্দেশ দেন লামিয়া আক্তারের বাবার পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় সংগঠনটির সংশ্লিষ্ট প্রতিনিধি দল ভ্যান চালক আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করেন।

বুধবার দুপুরে (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় (মেহেদী বাগ, ১নং রোড) যান বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেখানে কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাকের সঙ্গে কিছু সময় কাটান এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন অসুস্থ আব্দুর রাজ্জাকের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি ছোট্ট শিশু লামিয়া’র প্রতি তারেক রহমানের স্নেহশীষ শুভেচ্ছা দেন তিনি।

এ সময় সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাককে বর্তমানে সপ্তাহে দু’টি ডায়ালাইসিস করাতে হচ্ছে। তার স্ত্রী একটা কিডনি ডোনেট করতে চান। কিন্তু অর্থাভাবে কিডনি প্রতিস্থাপন বন্ধ রয়েছে। আর এই বিষয়টি নিয়ে আব্দুর রাজ্জাকের শিশুকন্যা লামিয়া আক্তার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আবেগঘন আঁকুতি জানায়। 

অসুস্থ ভ্যান চালক আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।