সর্বশেষ
দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।দল থেকে বহিষ্কৃত হলেন জামায়তের সাতক্ষীরা-৪ আসনের এমপি: আসন শূন্য হতে পারে ইঙ্গিত ইসি কমিশনারের।মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কারাগারে আ. লীগের শিল্পমন্ত্রীর মৃত্যু।

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫
কারাগারে আ. লীগের শিল্পমন্ত্রীর মৃত্যু।

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। কারাবন্দী অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্ত্র ও মূত্রাশয়ের জটিলতায় ভোগার কারণে উন্নত চিকিৎসার জন্য হুমায়ূনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

গতকাল (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের পুরোনো ভবনের পঞ্চম তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থাতেই আজ সকালে তিনি মারা যান।

আওয়ামী লীগের প্রবীণ নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আগের সরকারের শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নরসিংদী-৪ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গত বছরের ২৪ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এর মধ্যে গত বছরের ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বিক্ষোভের সময় সংঘর্ষ ও হামলায় শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেনকে হত্যার মামলাটিও রয়েছে।

আওয়ামী #লীগ #মন্ত্রী #মৃত‍্যু