সর্বশেষ
চোখের পাপ থেকে বাঁচার ৫ আমলটাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজিবর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনেরফেনীতে চাঁদাবাজদের ‘পিটিয়ে মারার’ আহ্বান বিএনপির এমপি জয়নালহাজারতম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল পাকিস্তানচোখে দেখেন না, প্রধানমন্ত্রীকে ছুঁয়ে দোয়া করলেন নূরজাহানভাটারায় উদ্ধার হওয়া নারীর মরদেহে খুনের আলামত, স্বামী পলাতকপ্রধানমন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণ করতে না পারলে তিনিই বিপদে পড়বেন: কর্নেল অলিচোখের পাপ থেকে বাঁচার ৫ আমলটাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজিবর্জ্য অপসারণে অব্যবস্থাপনা ও হাটে চাঁদাবাজির অভিযোগ সেলিম উদ্দিনেরফেনীতে চাঁদাবাজদের ‘পিটিয়ে মারার’ আহ্বান বিএনপির এমপি জয়নালহাজারতম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল পাকিস্তানচোখে দেখেন না, প্রধানমন্ত্রীকে ছুঁয়ে দোয়া করলেন নূরজাহানভাটারায় উদ্ধার হওয়া নারীর মরদেহে খুনের আলামত, স্বামী পলাতকপ্রধানমন্ত্রী এমপিদের নিয়ন্ত্রণ করতে না পারলে তিনিই বিপদে পড়বেন: কর্নেল অলি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ৩৮।

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ৩৮।

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ইসলামিক স্কুল ভবন ধসে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৩৮ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে সিদোয়ারজো শহরে। আত্মীয়স্বজনদের খোঁজে উদ্বিগ্ন পরিবার ও উদ্ধারকর্মীরা ইতোমধ্যে বহু তলা ভবনটির চারপাশে জড়ো হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার বিকেলে নামাজের সময় শিক্ষার্থীরা জড়ো থাকা অবস্থায় ভবনটি হঠাৎ ধসে পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি সাংবাদিকদের জানান, ‘ভিকটিমের সংখ্যা ১০২ জন। এর মধ্যে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, ৩ জন মারা গেছেন।’

তিনি আরো বলেন, এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, এখনো ৩৮ জনকে ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সিদোয়ারজোর একটি স্থানীয় হাসপাতালের প্রধান আতক ইরাওয়ান সাংবাদিকদের জানান, মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে আরো দুজনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় দুর্বল নির্মাণমান নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। চলতি মাসের শুরুতে পশ্চিম জাভায় একটি ভবন ধসে অন্তত ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন, যেখানে দোয়া অনুষ্ঠান চলছিল।