সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গাজীপুরে পূজা মন্ডপের সভাপতি আট বছরের মুসলিম শিশুকে জোরপূর্বক ধর্ষণ ।

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫
গাজীপুরে পূজা মন্ডপের সভাপতি আট বছরের মুসলিম শিশুকে জোরপূর্বক ধর্ষণ ।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় পূজা মন্ডপের সভাপতি ভজেন্দ্র সরকার পাশে খেলতে থাকা আট বছরের মুসলিম শিশুকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই শিশুকে মুখ বাঁধা অবস্থায় ধর্ষকের ঘর থেকে স্থানীয়রা উদ্ধার করে।

মুসলিম শিশুকে ধর্ষণে জড়িতসপূজা মন্ডপের সভাপতি ভজেন্দ্র সরকার (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় ওই শিশুর মা বাদী হয়ে কাশিমপুর থানায় একটি মামলা করেছেন।

ধর্ষণের মামলায় ভজেন্দ্র সরকার (৫৫) কে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভজেন্দ্র সরকারের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে ভজেন্দ্র তাকে ডেকে নিয়ে যান। এরপর নিজের বসতঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

পরে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা ভজেন্দ্র সরকারের ঘর থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। এ সময় ভজেন্দ্র সরকারকে আটক করেন জনতা। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কাশিমপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গাজিপুরে #পূজামন্ডপের #সভাপতির #মুসলিম #শিশু #ধর্ষণ

লাইভবাংলা #livebangla