সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেয়া হবে’: পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

খাজা আসিফ বলেন, ‘পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র, আমাদের রক্ষাকারীরা আল্লাহর সৈনিক। এবার, ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে। আল্লাহু আকবর।’

রোববার (৫ অক্টোবর) ভোরে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে খাজা আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্ত্যবকে হারানো বিশ্বাসযোগ্যতাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, শীর্ষ মহলের চাপেই তারা এ ধরনের মন্তব্য করছেন বলে ইঙ্গিত দেয়।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ৬-০ ব্যবধানে পরাজয়ের পরও, যদি তারা আবার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের স্কোর আরও ভালো হবে। তিনি বলেন, সেই পরাজয়ের পর ভারতের জনমত এখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে চলে গেছে। নেতাদের কথায় সেটিই প্রতিফলিত হয়েছে।

এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রও ভারতের নিরাপত্তা মহলের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানান। দেশটির সশস্ত্রবাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) ভারতের নেতাদের সতর্ক করে জানায়, ঊর্ধ্বতন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের উসকানিমূলক ও উগ্রবাদী মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরির ঝুঁকি তৈরি করতে পারে এবং এর ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নেমে আসতে পারে।

একদিন আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, দেশটি যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে।

শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে তিনি বলেন, আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না… এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কি না।

এর আগে বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ বলেন, ‘পাকিস্তান যদি স্যর ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে, তবে এমন জবাব দেয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে।’