সর্বশেষ
“তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে”: আম্মারকে ছাত্রদল সভাপতি।চাঁদা না দেওয়ায় স্কুলে শিক্ষিকাকে জুতো পেটা করলেন বিএনপি নেতা।ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলানাজমুলের সেঞ্চুরির পর মোস্তাফিজের ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ দলের সদস্যের।“তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে”: আম্মারকে ছাত্রদল সভাপতি।চাঁদা না দেওয়ায় স্কুলে শিক্ষিকাকে জুতো পেটা করলেন বিএনপি নেতা।ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা।২ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে।শাহবাগে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলানাজমুলের সেঞ্চুরির পর মোস্তাফিজের ৫ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশঘরেই বানান মজাদার আফলাতুন, দেখুন রেসিপি‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ দলের সদস্যের।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

১ টাকার অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবোঃ সারজিস।

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫
১ টাকার অভিযোগ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবোঃ সারজিস।

শনিবার (৪ অক্টোবর) নিজ উপজেলা আটোয়ারীতে উপজেলা এনসিপির কার্যালয়ে উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সারজিস আলম বলেন, কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবেন না। একটা ১ কিলোমিটার পাকা রাস্তা হোক, একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক এটার আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধাভোগ করবে৷ এই জন্য আমরা (এনসিপি) যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলোও প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে তাহলেই তো সার্বিক উন্নয়ন সম্ভব। আমাদের আটোয়ারী উপজেলা আর পিছিয়ে থাকবে না। এই জায়গাটা হিংসার নয়, বরং এই জায়গাটা হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার। তাই আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এতবড় সম্মান দিবেন। বা এতসব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি। এরচেয়ে বেশি আমি আর কিছু আশা করি না। এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দ্বায়িত্বটা ন্যায় ও সৎভাবে আমানতটা রক্ষা করা। আমার একমাত্র লক্ষ এটাই। তারপরও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব।

জানা গেছে, সারজিসের আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেন মসজিদ, মন্দির, ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টরা। পরে চলতি অর্থবছরে ১ম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে। সেই বরাদ্দকৃত মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।