সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঘানি টানা বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান।

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫
ঘানি টানা বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান।

নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৫৬ বছর বয়সী বৃদ্ধ মোস্তাকিন আলী। দীর্ঘ এ সংগ্রামে তার পাশে ছিলেন স্ত্রী ছকিনা বেগম। সম্প্রতি সংবাদমাধ্যমে তার জীবনসংগ্রামের খবর প্রকাশিত হলে, বিভিন্নজন এগিয়ে আসেন সহায়তা নিয়ে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সংগ্রামী বৃদ্ধের পাশে দাঁড়াচ্ছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার বলেন, তারেক রহমান সংবাদটি জানার পর দলের পক্ষ থেকে দ্রুত সহায়তার নির্দেশ দেন। সংবাদটি ভাইরাল হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মোস্তাকিন আলীকে সহায়তা দিতে বলেন। তার নির্দেশে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের অন্যান্য নেতারা কিশোরগঞ্জে গিয়ে মোস্তাকিনের হাতে দুটি অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। মোস্তাকিনের মতো পরিশ্রমী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

এদিকে সংবাদ প্রকাশের পর নিজ জীবনে আসা পরিবর্তনে আপ্লুত মোস্তাকিন আলী বলেন, জীবনে কখনো ভাবিনি এমনভাবে পরিবর্তন আসবে। যারা আমাকে সাহায্য করছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।

স্থানীয় এক ব্যক্তি ইতোমধ্যেই নিজ উদ্যোগে মোস্তাকিনের পুরোনো ছাপড়া ঘরের পাশে একটি টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন। সেই ঘরের পাশে বসানো হচ্ছে একটি বিদ্যুৎচালিত তেলের ঘানি মেশিন। ফলে আর বুকের জোরে নয়, এবার মেশিনের শক্তিতেই চলবে ঘানি।

এছাড়াও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাকিন আলীকে চার বান্ডিল টিন, এক মণ সরিষা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেছেন।