সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো।

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫
ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো।

ক্রিস্টিয়ানো রোনালদোর আয় ও সম্পদ ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ—এমন তথ্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে এসেছে। এবার মার্কিন আর্থিক তথ্য ও গণমাধ্যম সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, ৪০ বছর বয়সী এই পর্তুগিজই ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় হয়েছেন।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের নিট সম্পদের ভিত্তিতে পর্যবেক্ষণ করা ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে প্রথমবারের মতো রোনালদোর সম্পদের হিসাব যুক্ত হয়েছে।

ব্লুমবার্গ রোনালদোর পুরো ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও ব্র্যান্ড-সমর্থন (এন্ডোর্সমেন্ট) অন্তর্ভুন্ত করে বলেছে, তাঁর মোট সম্পদের পরিমাণ ১৪০ কোটি মার্কিন ডলার (১.৪ বিলিয়ন)। বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৫৪ কোটি টাকার বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতনবাবদ ৫৫ কোটি ডলারের বেশি উপার্জন করেছেন। তাঁর আয়কে চুক্তি ও স্পনসরশিপভিত্তিকভাবে বিশ্লেষণ করা হয়েছে, যার মধ্যে আছে নাইকির সঙ্গে এক দশকব্যাপী চুক্তি। নাইকির সঙ্গে রোনালদোর চুক্তির বার্ষিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।

২০২৩ সালের জানুয়ারিতে রোনালদো সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেন। ওই সময় তাঁর বাৎসরিক বেতন ধরা হয়েছিল ২৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের বেশি। এ বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে দুই বছরের জন্য নবায়ন করেছেন। এই চুক্তির আর্থিক মূল্যও ৪০ কোটি ডলারের বেশি।

ব্লুমবার্গের তথ্য অনুসারে, লিওনেল মেসির করপূর্ব বেতন খাতে আয় ৬০ কোটি মার্কিন ডলার। ২০২৩ সাল থেকে তিনি বছরে বেতন বাবদ পাচ্ছেন দুই কোটি মার্কিন ডলারের বেশি, যা একই সময়ে রোনালদোর আয়ের প্রায় ১০ ভাগের ১ ভাগ। তবে খেলার মাঠ থেকে অবসর নেওয়ার পর ইন্টার মায়ামির মালিকানার অংশ পাওয়ার কথা রয়েছে আর্জেন্টাইন তারকার।