সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

তারেক রহমানের শ্বশুরবাড়িতে প্রচারণা চালিয়েছেন আব্দুল আহাদ খান জামাল।

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫
তারেক রহমানের শ্বশুরবাড়িতে  প্রচারণা চালিয়েছেন আব্দুল আহাদ খান জামাল।

তারেক রহমানের শ্বশুরবাড়ি, জিয়া পরিবারের পুত্রবধূ ডাঃ জুবাইদা রহমান এর পিতৃভূমি সিলাম ইউনিয়নের কলারতল বাজার ও চকবাজারে ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

আজ বৃহস্পতিবার ৯ অক্টোবর, প্রচারনা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আহাদ খান জামাল বলেন, আমি যে বাজারে দাঁড়িয়ে কথা বলছি এই বাজারের পাশে এক কৃতিমান ব‍্যাক্তি ছিলেন, যিনি সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী, রিয়াল এ‍্যাডমিরাল মাহবুব আলী খান। যিনি সিলেটের কৃতি সন্তান আমাদের অহংকার ডাঃ জুবাইদা রহমানের বাবা।

আমাদের বোনের মুখ উজ্জ্বল করতে দলমতের উর্ধ্বে উঠে ধানের শীষকে বিজয়ী করে জিয়া পরিবারকে উপহার দিতে হবে ।

ধানের শীষ বিজয়ী করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিএনপি ও ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমান এর নেতৃত্বে শহীদ জিয়ার স্বপ্ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়নের ধারা পুনরায় সচল হবে। জুবাইদা রহমানের হাত ধরে এই এলাকায় উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হবে।

তিনি সর্বস্তরের জনসাধারণের প্রতি আহবান জানান দল মতের উর্ধ্বে উঠে আমাদের সকলের বোন, ড. জুবাইদা রহমানের মুখ উজ্জ্বল করতে ধানের শীষে ভোট দিতে।

৩১ দফা বাস্তবায়নে নির্বাচনে বিজয়ী করতে বিএনপি পরিবারকে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ব‍্যবসায়ি, শ্রমিক, কৃষক সহ প্রতিটি মানুষের কাছে বেগম জিয়ার সালাম পৌঁছে দিতে, তারেক রহমানের সালাম, জুবাইদা রহমানের সালাম পৌঁছে দিতে হবে।

প্রচারনা শেষে পথসভায় সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক। দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।