বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভীতি মুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করুন
---------- মাওলানা জালালুদ্দিন আহমদ।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে শূরা অধিবেশনে মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনকে সভাপতি ও মাওলানা ফখরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী ও এড. মাওলানা শাহীনূর পাশা চৌধুরী (সাবেক এমপি), কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান প্রমুখ।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও ভয়ভীতি মুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্বাচনে কালোটাকার প্রভাবমুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী নির্বাচনে কালো টাকার ব্যবহার, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা হয়।
এসকল অপতৎপরতা বন্ধ করে, একটি কোয়ালিটি-সম্পন্ন পার্লামেন্ট উপহার দিতে হবে। উচ্চ কক্ষে পিআর প্রসঙ্গে
তিনি আরো বলেন, দক্ষ আইনপ্রণেতা তৈরিসহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন এখন সময়ের দাবি ।
গতকাল (৯ অক্টোবর বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা দ্বি-বার্ষিক মজলিসে শূরা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত শূরা অধিবেশনে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক রাষ্ট্র গড়ার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।
তাই সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করুন।
৫-দফা গণদাবি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও অন্যান্য রাজনৈতিক দলসমূহ সেপ্টেম্বর মাসে ৫-দফা গণদাবি জাতির সামনে উপস্থাপন করেছে। ইতিমধ্যে রাজধানী ঢাকা সহ প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় সমাবেশ, বিক্ষোভ ও গণসংযোগ করেছে। এ সমস্ত কর্মসূচীতে সারাদেশে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করেছে। তাই সকল টালবাহানা বাদ দিয়ে পাঁচ দফা দাবি মেনে নিন।
বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ৫-দফা দাবী নিম্নরূপ
১️.জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২️.জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩️.আগামী নির্বাচনে প্রকৃত লেভেল-প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
৪️.জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫️.জাতীয় সংসদের উচ্চকক্ষে PR পদ্ধতি বাস্তবায়ন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়ার সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি, সহ-সভাপতি যথাক্রমে মাওলানা আব্দুস সামাদ, কারী উবায়দুর রহমান, মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল খালিক ও হাফিজ ক্বাযি জুনায়েদ আহমদ, সহ সাধারণ সম্পাদক যথাক্রমে মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মাওলানা কারী আসাদুজ্জামান আছাদ, মাওলানা মুফতি সৈয়দ নাসির উদ্দিন ও হাফিজ মাওলানা আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি ওযিরুল ইসলাম মাসুদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ শিহাবুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নূমানি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক মাওলানা শহিদুর রহমান শুহেদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জাকারিয়া মাশুক, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা ফেদাউর রহমান দিদার ও মাওলানা জিয়া উদ্দিন, অফিস সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জাহান, নির্বাহী সদস্য যথাক্রমে মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা হুসাইন আহমদ, ক্বারি সাঈদ আহমদ, মুফতি মাশুক আহমদ, মাওলানা রেজাউল হক, মাওলানা শাহ ফয়সল আমিন, মাওলানা জাকারিয়া হুসাইন, মাওলানা আবু বকর, মাওলানা শফিকুল হক, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা আনসার আহমদ, মাওলানা শিব্বির আহমদ, হাফিজ মাওলানা ইয়াহ'য়া মাহমুদ, অধ্যক্ষ মাওলানা ওয়ারিছ আল মামুন, হাফিজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নাজিম উদ্দিন হিলালী।