সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাংলা ফন্টবিডির ঘোষণা: এলজিবিটিকিউ প্রচারে তাদের কোনো ফন্ট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫
বাংলা ফন্টবিডির ঘোষণা: এলজিবিটিকিউ প্রচারে তাদের কোনো ফন্ট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ

বাংলা টাইপোগ্রাফি প্রতিষ্ঠান ফন্টবিডি (FontBD) ঘোষণা দিয়েছে, তাদের তৈরি কোনো ফন্ট এলজিবিটিকিউ (LGBTQ) সংক্রান্ত প্রচার, প্রসার বা ব্যানারে ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শরিফ উদ্দিন শিশির এক ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে বলেন,

“সমকামিতা কখনোই সাপোর্ট করিনি, করবো না। তাই এর প্রচারে আমাদের কিছু ব্যবহার হবে—তাও চাইবো না।”

তিনি আরও জানান, ফন্টবিডির যেকোনো ফন্ট যদি এ ধরনের প্রচারণায় ব্যবহার করা হয়, তাহলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে

শিশির দাবি করেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এলজিবিটিকিউ প্রচারণামূলক একটি ব্যানারে ফন্টবিডির একটি ফন্ট ব্যবহার করা হয়েছে, যা প্রতিষ্ঠানটির নীতিমালার পরিপন্থী।
এ ঘটনায় তিনি ফন্টবিডির স্বেচ্ছাসেবীদের সেই ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও স্মরণ করিয়ে দেন,

“আমরা দুই বছর আগেই ঘোষণা দিয়েছি—বাংলা ফন্ট ফাউন্ড্রি ও ফন্টবিডির কোনো ফন্ট এমন কাজে ব্যবহার করা যাবে না।”

ফন্টবিডির এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কেউ শিশিরের অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ একে অতিরিক্ত হস্তক্ষেপ বা মতপ্রকাশের স্বাধীনতায় বাধা বলেও সমালোচনা করছেন।