সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গুম-খুনের বিচার ও স্বচ্ছতার দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’-এর ৫ দফা ঘোষণা

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫
গুম-খুনের বিচার ও স্বচ্ছতার দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’-এর ৫ দফা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
গুম-খুনসহ রাষ্ট্রীয় অপরাধের দায়ে জড়িতদের বিচার ও স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবিতে পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক সংগঠন ‘ইনকিলাব মঞ্চ’। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি এসব দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, গুম ও খুনের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। তারা দাবি করে, বিচারহীনতার সংস্কৃতি দূর করতে দোষীদের আইনের আওতায় আনা ছাড়া বিকল্প নেই।

সংগঠনটি আরও অভিযোগ করে যে, গুম-খুনের ঘটনাগুলোর পেছনে ভারতের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রতীয়মান, তাই বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।

তৃতীয় দাবিতে বলা হয়, পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চতুর্থ দাবিতে সংগঠনটি উল্লেখ করে, পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোনো প্রকার কাটছাঁট ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে জাতি প্রকৃত সত্য জানতে পারে।

শেষ দাবিতে বলা হয়, ক্যান্টনমেন্ট থেকে ‘সেইফ এক্সিট’ পাওয়া ৬২৬ জনসহ অন্যান্য অভিযুক্তদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

‘ইনকিলাব মঞ্চ’ তাদের বিবৃতিতে আরও জানায়, “গুম-খুনের দায়ে যারা জড়িত, তারা শুধু রাষ্ট্র নয়, মানবতারও শত্রু। ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।”