সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৩ সপ্তাহ পর নতুনসচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
৩ সপ্তাহ পর নতুনসচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়।

৩ সপ্তাহ শূন্য থাকার পর মো. এহছানুল হককে সেই দায়িত্ব দিল অন্তর্বর্তী সরকার। জ্যেষ্ঠ সচিব পদমর্যাদার এই কর্মকর্তা এত দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে দায়িত্বরত ছিলেন। এখন তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনা হল।

আজ রবিবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, ‘জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। সেই জায়গায় সাবেক অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়, যাকে আওয়ামী লীগ সরকার অবসরে পাঠিয়েছিল।

দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হলেও এক বছর পর গত ২১ সেপ্টেম্বর মোখলেসুর রহমানকে সে দায়িত্ব থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়।

দায়িত্ব পালনকালে গণহারে জেলাপ্রশাসক বদলাতে গিয়ে বিপুল ‘আর্থিক লেনদেনের’ অভিযোগে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছেন মোখলেসুর রহমান। যদিও সেসব অভিযোগের ‘বিন্দু বিসর্গেরও সত্যতা নেই’ বলে তিনি দাবি করেন।

তাকে সরানোর পর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের পদটি খালিই ছিল। তাতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও পদোন্নতির কাজ প্রায় স্থবির হয়ে যায়। কিছু আর্থিক বিষয়ও আটকে থাকে।

গুরুত্বপূর্ণ ওই পদে নতুন কাউকে দায়িত্ব দিতে সময় নিচ্ছিল অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে ‘রাজনৈতিক তদবির ও পরামর্শের চাপে’র কথাও বলেছিলেন বর্তমান ও সদ্য সাবেক কয়েকজন কর্মকর্তা।

শেষ পর্যন্ত সেই দায়িত্ব দেওয়া হল ১৯৮২ বিসিএস ব্যাচের কর্মকর্তা এহছানুল হককে। গত বছর অগাস্টে ক্ষমতার পালাবদলের পর তাকে চুক্তিতে সরকারি চাকরিতে ফিরিয়ে এনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল।