সর্বশেষ
মেরিল-প্রথম আলো পুরস্কার (তারকা জরিপ): সেরা ছবি উৎসব, অভিনেতা নিশো, অভিনেত্রী তমা মির্জাসাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউএনসিপি নেত্রী মাহমুদার সম্পদ আছে ৩১ লাখ টাকার, স্বর্ণালংকার ৩০ ভরিভিনিসিয়ুসকে গালি দিয়ে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ আর্জেন্টাইন উইঙ্গার প্রেসতিয়ান্নিইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে উইটকফ ও কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন ট্রাম্পপ্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বেনিয়ামিন নেতানিয়াহুনেত্রকোণা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যে মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে।চট্টগ্রামে চাঁদার ভাগ নিয়ে নিজ দলের কর্মীকে রগ কেটে হত্যা করল ছাত্রদল।মেরিল-প্রথম আলো পুরস্কার (তারকা জরিপ): সেরা ছবি উৎসব, অভিনেতা নিশো, অভিনেত্রী তমা মির্জাসাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউএনসিপি নেত্রী মাহমুদার সম্পদ আছে ৩১ লাখ টাকার, স্বর্ণালংকার ৩০ ভরিভিনিসিয়ুসকে গালি দিয়ে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ আর্জেন্টাইন উইঙ্গার প্রেসতিয়ান্নিইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে উইটকফ ও কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন ট্রাম্পপ্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত বেনিয়ামিন নেতানিয়াহুনেত্রকোণা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্যে মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে।চট্টগ্রামে চাঁদার ভাগ নিয়ে নিজ দলের কর্মীকে রগ কেটে হত্যা করল ছাত্রদল।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সরকার মোনাফেক, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫
সরকার মোনাফেক, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

অন্তর্বর্তী সরকারকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে তিনি বলেন,

“প্রিয় শিক্ষক সমাজ, যতক্ষণ পর্যন্ত না আপনাদের দাবি করা বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এই মোনাফেক অন্তর্বর্তী সরকার মেনে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বেন না। এটি ভিক্ষা নয়—রাষ্ট্রের কাছে আপনাদের অধিকার।”

তিনি আরও আহ্বান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা যেন শহীদ মিনার না ছাড়েন।

এর আগে বাড়িভাড়া ও বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিতে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। দুপুর ১টা ৫৫ মিনিটে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে বললে একাংশ রাজি না হয়ে প্রতিবাদ জানায়। “ভুয়া, ভুয়া” স্লোগান দিতে থাকলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা করে শিক্ষকদের সরিয়ে দেয়। এ সময় জলকামানও আনা হয়।

বিকেলে শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, “শিক্ষকদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা কোনো সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না। অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। আর যাদের গ্রেপ্তার করা হয়েছে, সূর্য ডোবার আগেই তাদের ছেড়ে দিতে হবে।”

গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন। পরবর্তীতে ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া দুই থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেলে বেতন পান। তারা মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ১ হাজার টাকা বাড়িভাড়া পেয়ে আসছেন, যা সম্প্রতি ৫০০ টাকা বাড়ানো হয়েছে। আগে তারা বছরে দুটি উৎসব ভাতা পেতেন ২৫ শতাংশ হারে, এখন তা ৫০ শতাংশে উন্নীত হয়েছে।

তবে শিক্ষকরা এখন ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতা দাবি করছেন।

এই প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনাদের চিকিৎসা ভাতার দাবি তো অতি সামান্য। আজকাল হাসপাতালে শুধু রিপোর্ট দেখাতেই ১৫০০ টাকা লাগে। দেশের স্বাস্থ্য উপদেষ্টারা নিজেদের সংস্কারের দায়িত্বে থেকেও অসুস্থ হলে বিদেশে চিকিৎসা নিতে যান—এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে?”

প্রশাসনে পদোন্নতি-বদলিতে ‘সিন্ডিকেটের প্রভাব’ থাকার অভিযোগ তুলে তিনি বলেন, “রাষ্ট্র কখনও শিক্ষকদের গলা চেপে ধরতে পারে না। রাষ্ট্রের প্রতি আমাদের অনুরোধ, দ্রুততম সময়ে শিক্ষকদের বাড়িভাড়া ২০ শতাংশে উন্নীত করতে হবে।”

শিক্ষক-কর্মচারীদের এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও।

পুলিশি হামলার প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্বনির্ধারিত সময়ের এক দিন আগে, সোমবার থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।