সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশঃ মাওলানা মামনুল হক।

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশঃ মাওলানা মামনুল হক।

খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।” তিনি আরও বলেন, ইসলামের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা কোরবানি দিয়েছেন এবং যাদের ওপর জুলুম হয়েছে — তাদের ইতিহাস মুছে ফেলে যদি কেউ ’৭২ সালের পথে দেশে ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা চালায়, তাহলেই রাজপথে মোকাবিলা করা হবে। শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের (ঢাকা মোড়) শাপলা চত্ত্বরে আয়োজিত পথসভায় এসব বক্তব্য দেন তিনি।

মামুনুল হক অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনকালে ধর্মপ্রাণ মুসলমান ও ইসলামী সংগঠনের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জুলুম ও অন্যায়ের শিকার হন। এ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ’২৪ সালের গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামী সংগঠনগুলো ও রাষ্ট্রকামী জনতা ব্যাপকভাবে অংশগ্রহণ করে—রক্ত এবং জীবন দিয়েছেন—যার ফলেই ’২৪-এর বিপ্লব সাফল্য পেয়েছে, তিনি বলেন। নেতৃবৃন্দ এবং কর্মীদের উদ্দেশে তিনি প্রত্যেক পাড়া ও মহল্লায় ইসলামের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

পথসভায় সঞ্চালনা করেন আল আমীন বিন আমজাদ; বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস.এম. নাজিব, মুফতি নুরুল্লাহ, মুফতি আবরারুল হক আল মাদানি সহ অনেকে। পথসভা শেষে মামুনুল হক বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠেও সমাবেশ করেন।