সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

৭ ইসরাইলী জিম্মকে মুক্তি দিলো হামাস।

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
৭ ইসরাইলী জিম্মকে মুক্তি দিলো হামাস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা থেকে প্রথম ধাপে সাতজন ইসরাইলি জিম্মিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে। ইসরাইলের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, স্থানীয় সময় সোমবার (১৩ অক্টোবর) সকালে এই সাতজনকে হস্তান্তর করা হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমগুলো মুক্তিপ্রাপ্তদের নাম প্রকাশ করেছে। তারা হলেন— যমজ সন্তান গালি ও জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর এবং গাই গিলবোয়া-দালাল।

আল জাজিরা সংবাদমাধ্যম জানিয়েছে, এই মুক্ত বন্দিদের ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী আরও নিশ্চিত করেছে যে, হামাসের ছাড়া দেওয়া এই সাতজন এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা ‘ইসরাইলি এলাকার দিকে’ যাত্রা করছে।

জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন যে, বন্দিদের ‘স্বাস্থ্য অবস্থা সামগ্রিকভাবে ভালো’ এবং তারা ‘কোনো চিকিৎসা সাহায্য ছাড়াই হাঁটাহাঁটি করতে সক্ষম’।

এর আগে, বন্দি বিনিময়ের জন্য হামাস ২০ জন ইসরাইলি জিম্মির একটি তালিকা প্রকাশ করেছে। বর্তমানে হামাসের কাছে থাকা ৪৮ জন জিম্মির মধ্যে এই ২০ জন এখনও জীবিত আছেন বলে অনুমান করা হচ্ছে। এর বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।