সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

টিভি সাংবাদিকদের অননুমোদিত ভিডিও ধারণে ক্ষোভ প্রকাশ করলেন রিপন মিয়া

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫
টিভি সাংবাদিকদের অননুমোদিত ভিডিও ধারণে ক্ষোভ প্রকাশ করলেন রিপন মিয়া

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে এই স্থানে আসতে পেরেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই।”

রিপন মিয়া জানান, জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে তার পেজ হ্যাকের চেষ্টা, টিভিতে ইন্টারভিউ না দিলে প্রা'ণ'না'শের হু'ম'কি পর্যন্ত পাওয়ার মতো ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সোমবার ঢাকার কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে এসে অনুমতি ছাড়াই তার পরিবারকে ভিডিও করেন এবং অনুপযুক্ত প্রশ্ন করেন। এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা অবস্থায়ও তারা অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করেন।

রিপন মিয়া বলেন, “আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। টিভি চ্যানেলের নাম প্রকাশ করতে পারতাম, কিন্তু কাউকে ছোট করার ইচ্ছা আমার নেই।”

শেষে তিনি বলেন, “এভাবে টাকা আয় করে যদি কারও বিবেক না জাগে, তাহলে আমার কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন।”