সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কোরআন অবমাননায় অপূর্ব পাল ৫ দিনের রিমান্ডে।

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫
কোরআন অবমাননায় অপূর্ব পাল ৫ দিনের রিমান্ডে।

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে অপূর্ব পালের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই চাঁদ মিয়া। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ভাটারা থানার জিআরও শাখার কর্মকর্তা উপপরিদর্শক জাকির হোসেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি কোরআন অবমাননার সঙ্গে সরাসরি জড়িত। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন হাতে করে নিয়ে এসে সবার সামনে ফ্লোরে ফেলে পদদলিত করেছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তদন্ত কর্মকর্তার ভাষ্যে, ঘটনার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল তা জানতেই রিমান্ড প্রয়োজন।

উল্লেখ্য, ৫ অক্টোবর কোরআন অবমাননার ঘটনায় ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে মামলা করেন। এর আগের দিন রাতে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অপূর্ব পালের বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ ওঠে। ভিডিও ও পোস্ট ভাইরাল হলে তার গ্রেপ্তারের দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

রাত ১টার দিকে অপূর্বের বাসার সামনে বিপুলসংখ্যক মানুষ জড়ো হলে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং তাকে মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরবর্তীতে অপূর্বকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের বহিষ্কৃত শিক্ষার্থী।