সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বরখাস্ত।

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বরখাস্ত।

ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার দায়ে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৌশাইর শাখার এক শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর এম. এ. মান্নান স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ অক্টোবর অষ্টম শ্রেণির ড্যাফোডিল শাখায় বিজ্ঞান বিষয়ের শিক্ষক অভিজিত বিশ্বাস ক্লাসে ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন, যা শিক্ষার্থীদের মধ্যে অনভিপ্রেত ঘটনার সৃষ্টি করে। এ বিষয়ে সত্যতা যাচাই ও সমাধানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কমিটির সুপারিশের ভিত্তিতে অভিজিত বিশ্বাসকে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

অধ্যক্ষ এম. এ. মান্নান স্বাক্ষরিত বিবৃতিতে আরও জানানো হয়, বহিষ্কৃত শিক্ষককে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোনো শাখায় ভবিষ্যতে চাকরির সুযোগ দেওয়া হবে না। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনভিপ্রেত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং শিক্ষার্থীদের মনোবল ও ধর্মীয় চেতনা পুনরুদ্ধারের লক্ষ্যে শিগগিরই একটি সেমিনার আয়োজনের ঘোষণাও দেওয়া হয়েছে।