সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, At least 21 killed as bus crashes into Kashmir gorgeসংবাদ সূত্রে জানা গেছে, US launches tariff refund system as thousands of importers line upদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, These are difficult times for the world, so what will Pakistan do?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Woman charged in US with trafficking arms to Sudan for Iranian governmentGermany summons Russian ambassador citing ‘direct threats’UAE reports dismantling of Iran-linked ‘terror’ cellUkrainian drone attack hits Russia’s Tuapse portনর্থ আমেরিকায় আয়ের শীর্ষে ৫ ঢালিউড সিনেমাসংবাদ সূত্রে জানা গেছে, At least 21 killed as bus crashes into Kashmir gorgeসংবাদ সূত্রে জানা গেছে, US launches tariff refund system as thousands of importers line upদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, These are difficult times for the world, so what will Pakistan do?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Woman charged in US with trafficking arms to Sudan for Iranian governmentGermany summons Russian ambassador citing ‘direct threats’UAE reports dismantling of Iran-linked ‘terror’ cellUkrainian drone attack hits Russia’s Tuapse portনর্থ আমেরিকায় আয়ের শীর্ষে ৫ ঢালিউড সিনেমা
Live Bangla Logo

এইচএসসি রিজাল্ট আগামীকাল।

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫
এইচএসসি রিজাল্ট আগামীকাল।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানপ্রফেসর ড.খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল ১৬ অক্টোবর সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে। এতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করতে পারবে। এতে আরও জানানো হয়, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে, শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ ছাড়া নির্ধারিত শর্ট কোড 16222-এ SMS করে ফল পাওয়া যাবে। পুনঃনিরীক্ষণের জন্য https://rescrutiny.eduboardresults.gov.bd-এর মাধ্যমে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।