মাদ্রাসা বোর্ড দেশ সেরা। পাশের হার ৭৫.৬১শতাংশ, জিপিএ-৫ ৪২৬৮টি।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের আলিম পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের সঙ্গে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।
এ বছর দেশের ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এবারও ফল তৈরি করা হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতির ভিত্তিতে।