সর্বশেষ
ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।আওয়ামিলীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান।সূত্রের খবর অনুযায়ী, What to know about US-Iran standoff over the Strait of Hormuzইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।আওয়ামিলীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান।সূত্রের খবর অনুযায়ী, What to know about US-Iran standoff over the Strait of Hormuz
Live Bangla Logo

বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক তা চাই না: বিএনপি

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক তা চাই না: বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাদের দল চায় না প্রতিরক্ষা বাহিনীর মধ্যে কোনো ধরনের ভারসাম্য নষ্ট হোক, বরং প্রধান উপদেষ্টার সঙ্গে বাহিনীগুলোর সুসম্পর্ক বজায় থাকুক।

শুক্রবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন, “রাষ্ট্রকে ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে কোনো ঝুঁকিতে যেতে চাই না। পতিত স্বৈরাচার ও তাদের দোসররা এমন সুযোগ নেওয়ার অপেক্ষায় থাকবে।”

জুলাই সনদে স্বাক্ষরের বিষয়েও তিনি বলেন, বিএনপি সনদে স্বাক্ষর করবে, তবে তা হবে নোট অব ডিসেন্টসহ।
“যেসব বিষয়ে আমাদের ভিন্নমত আছে, সেগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সেভাবেই হলে গণভোটে একটাই প্রশ্ন থাকবে— জনগণ জুলাই সনদের পক্ষে কি না। গণভোট সংসদ নির্বাচনের একই দিনও হতে পারে,” বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, “যেভাবেই হোক, দীর্ঘদিন অনির্বাচিত সরকার পরিচালিত হলে যে সমস্যাগুলো দেখা দেয়, সেগুলোর প্রভাব এখনো রয়েছে।”

বিএনপি নেতা জানান, জুলাই সনদের ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী ১৭ তারিখ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। “প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন, এটি যেন ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণ করা হয় এবং সবাই এতে স্বাক্ষর করে। আমরা এতে সম্মতি জানিয়েছি,” যোগ করেন তিনি।