সর্বশেষ
ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।আওয়ামিলীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান।সূত্রের খবর অনুযায়ী, What to know about US-Iran standoff over the Strait of Hormuzইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।আওয়ামিলীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান।সূত্রের খবর অনুযায়ী, What to know about US-Iran standoff over the Strait of Hormuz
Live Bangla Logo

রাজশাহীতে অস্ত্র বিতরণের ভিডিও নিয়ে গুজব: পুলিশের সতর্কতা।

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
রাজশাহীতে অস্ত্র বিতরণের ভিডিও নিয়ে গুজব: পুলিশের সতর্কতা।

ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতার ফেসবুক পেজে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—জামায়াত-শিবিরের লোকজন নিজেদের মধ্যে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে। ভিডিওটি পরে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজেও একই ক্যাপশনসহ প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বিভ্রান্তিকর ও গুজবমূলক। বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাকসু নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে আছে—এরকম অস্পষ্ট দূর থেকে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে বলা হয়েছে যে, একটি রাজনৈতিক দলের লোকজন অস্ত্র বিতরণ করছে। বাস্তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বিভিন্ন দলের সমর্থক ও স্থানীয় লোকজন সেখানে আড্ডা দিচ্ছে ও খাওয়াদাওয়া করছে। পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা ওই স্থানেই কাছাকাছি অবস্থান করছিলেন।”

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “এরকম প্রকাশ্য স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের উপস্থিতিতে অস্ত্র বিতরণ করা সম্ভব নয়। একটি মহল ইচ্ছাকৃতভাবে ভিডিওটি বিকৃতভাবে প্রচার করে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।”

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সবাইকে গুজব ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করে দেয়—“মিথ্যা, বিভ্রান্তিকর ও গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক দেওয়া বা কমেন্ট করাও ফৌজদারি অপরাধ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”