সর্বশেষ
ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।আওয়ামিলীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান।সূত্রের খবর অনুযায়ী, What to know about US-Iran standoff over the Strait of Hormuzইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার উদ্যোগে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির—২০২৬” অনুষ্ঠিতমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।ইসরায়েলের সঙ্গে ইইউ চুক্তি বাতিলের প্রস্তাব দেবে স্পেনসিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ: জ্বালানি ও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: মিয়া গোলাম পরওয়ারপরিবারতন্ত্র বন্ধে জামায়াত আমিরের সেক্রিফাইস স্মরনীয় হয়ে থাকবে: আলী হাসান ওসামা।যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নাকচ করেছে ইরান।আওয়ামিলীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত: রাশেদ খান।সূত্রের খবর অনুযায়ী, What to know about US-Iran standoff over the Strait of Hormuz
Live Bangla Logo

ঢাকসু-জাকসু নির্বাচনে নারী ও তরুণরা শিবিরের ওপর আস্থা রেখেছে: জামায়াত আমির।

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
ঢাকসু-জাকসু নির্বাচনে নারী ও তরুণরা শিবিরের ওপর আস্থা রেখেছে: জামায়াত আমির।

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ তিন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রশিবিরের সাফল্যের দাবি ডা. শফিকুর রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের তরুণ প্রজন্ম ও নারীরা ক্রমেই ইসলামী আন্দোলনের প্রতি আস্থা প্রকাশ করছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ছাত্রশিবিরের প্রতি শিক্ষার্থীদের আস্থা তার প্রমাণ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা-১৫ আসনের নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন,

“আমরা অভিভূত হয়ে লক্ষ্য করছি, দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে—একটি আমাদের যুবসমাজ, আরেকটি আমাদের মায়েদের সমাজ। আজ পর্যন্ত তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেছে। সব জায়গায় একই চিত্র—মেয়েদের আস্থা ছাত্রশিবিরের ওপর; তরুণদের আস্থা ছাত্রশিবিরের ওপর। এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে।”

তিনি আরও বলেন, “ঢাকসু, জাকসু ও চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্রতি শিক্ষার্থীদের যে আস্থা দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তারই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

জামায়াতের আমির বলেন, “৯১ শতাংশ মুসলমানের এই দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে-বাইরে কোথাও নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন ও রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়েছে যে, আমাদের মায়ের জাতিকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। যোগ্যতা ও প্রয়োজনে নারীরাও রাষ্ট্র গঠনে অবদান রাখবেন।”

তিনি আরও বলেন, “ইমান বা ধর্মবিশ্বাসের বিচার করার দায়িত্ব আমাদের নয়। আমরা দেশের প্রতিটি নাগরিককে সম্মান করব—তারা যে ধর্ম, ভাষা বা অঞ্চলেরই হোক না কেন।”

সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন পর পুনরায় রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হয়েছে।