সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে হতাশ মির্জা ফখরুল

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে হতাশ মির্জা ফখরুল

“ভুল নিউজের প্রতিবাদও করে না, ভালো পোস্টে লাইকও দেয় না”—ঠাকুরগাঁওয়ে মন্তব্য বিএনপি মহাসচিবের

সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “কোনো একটা ভুল নিউজ এলো, সেটাকে কাউন্টার করে যে তারা একটা কমেন্ট লিখবে, সেই কমেন্টে তারা লেখে না। অথবা একটা ভালো লেখা গেল, লাইক দেবে—তা-ও দেয় না।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জিলা স্কুল বড় মাঠে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “আমাদের ছেলেদের মধ্যে একটা জিনিস আমি লক্ষ করেছি, তারা মোবাইল চালায়, সব সময় চালাচ্ছে, কিন্তু কোনো রিঅ্যাক্ট করে না।”

তিনি আরও বলেন, “এবারের রাজনীতি এবং নির্বাচন হলো সাইবার ওয়ার্ল্ডের নির্বাচন। এই নির্বাচনে সোশ্যাল মিডিয়াই বড় ভূমিকা রাখবে।”

বিএনপি মহাসচিব তরুণ প্রজন্মকে উদ্দেশ করে বলেন, “সাইবার ওয়ার্ল্ডে নিজেদের সক্রিয় করতে হবে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে রাজনীতির মাঠ তৈরি করতে হবে। এখন রাজনীতি শুধু মাঠে নয়, অনলাইনেও সমান গুরুত্বপূর্ণ।”

৫ আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “ছাত্রদের জয়ের প্রধান কারণ ছিল সোশ্যাল মিডিয়ার যুদ্ধটা। সেটাকে মাথায় রেখে ওই জায়গা থেকে আমাদের কাজ করতে হবে।”

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি অনলাইন ও ডিজিটাল প্রচারণায় জোর দিচ্ছে। দলীয় নীতিনির্ধারকরা মনে করছেন, মাঠের রাজনীতির পাশাপাশি ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলোও এখন রাজনৈতিক প্রভাব বিস্তারের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।