সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

খুলনা জেলা কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত পাঁচ বন্দি

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫
খুলনা জেলা কারাগারে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত পাঁচ বন্দি

খুলনা জেলা কারাগারে বন্দিদের দুই প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান।

কারারক্ষী সূত্রে জানা যায়, কারাগারে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা গ্রেনেড বাবু গ্রুপ ও কালা লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলে, যাতে ৪ থেকে ৫ জন বন্দি আহত হন। সংঘর্ষে অংশ নেন প্রায় ৪০ থেকে ৪৫ জন কয়েদি।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, তার অনুসারী হিরন, রুহান-পলাশ গ্রুপের পলাশ, কালা লাভলু, সৈকত ও মইদুলসহ আরও অনেকে।

ঘটনার খবর পেয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে কারারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এক পর্যায়ে উভয় পক্ষ কারারক্ষীদের ওপরও হামলার চেষ্টা চালায় বলে জানা গেছে। পরে উত্তেজিত বন্দিদের পৃথক লকারে স্থানান্তর করা হয়।

জেল সুপার বলেন, “বিকেল পৌঁনে ৫টার দিকে বাবু, শিমুল ও লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়। আধাঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষের পর কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন সামান্য আহত হন।”

খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, “দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।”