সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫
বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ নির্ধারণে প্রজ্ঞাপন জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ এবং সর্বনিম্ন দুই হাজার টাকা নির্ধারণ করে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এ আদেশ আগামী নভেম্বর মাস থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের শর্তাবলি

১. বাড়িভাড়া ভাতা ভবিষ্যতে জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে।

২. সংশ্লিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের নিয়োগের শর্ত অবশ্যই পূরণ করতে হবে।

৩. ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো বকেয়া প্রাপ্য হবে না।

৪. ভাতা প্রদানে সব আর্থিক বিধি-বিধান মানতে হবে।

৫. এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।

শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপট

দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। গত আগস্টে ঢাকায় মহাসমাবেশ করে তারা মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া প্রদানের দাবি তোলেন।

তবে গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন। ৫ অক্টোবর শিক্ষক দিবসে প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়।

পরবর্তীতে বাড়িভাড়া ২০ শতাংশ হারে দেওয়াসহ তিন দফা দাবিতে ১২ অক্টোবর শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।