সর্বশেষ
সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।
Live Bangla Logo

বিএনপি পার্টি অফিসে সাংবাদিক মারধরের ঘটনায় দলের বিবৃতি।

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫
বিএনপি পার্টি অফিসে সাংবাদিক মারধরের ঘটনায় দলের বিবৃতি।

রোববার, অক্টোবর ১৯, ২০২৫, বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জনাব জাহিদুল ইসলামকে মারধরের ঘটনায় বিবৃতি দিয়েছে দলটি।

এ সম্পর্কে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যেই বিবৃতি প্রদান করেছেন।

এরপরও সোশাল মিডিয়াসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি।

এই বিষয়ে দলের অবস্থান সুস্পষ্ট করে জানানো হয় —

  • রাজনৈতিক দলের সাথে সংবাদ জগত, সাংবাদিক ও মিডিয়ার সম্পর্ক অবিচ্ছেদ্য, মতাদর্শগত বিভেদের উর্ধ্বে এই সম্পর্ক বিশ্বাস ও পারস্পরিক আস্থার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বিএনপি এই সম্পর্কের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল।
  • বাংলাদেশের গনতান্ত্রিক অগ্রযাত্রা ও উত্তরণের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের অবদানের প্রতি বিএনপি সর্বোচ্চ শ্রদ্ধাশীল।
  • ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাৎক্ষনিকভাবে দুঃখ প্রকাশের সাথে সাথে তদন্ত ও শাস্তির ব্যপারে কোন প্রকার বিলম্ব বা শিথিলতা প্রদর্শন না করার নিশ্চয়তা প্রদান করেছেন।
  • অপ্রীতিকর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধ ও তার মাত্রা নির্ধারন করে আগামীকালের মধ্যে শাস্তি নিশ্চিত করা হবে।
  • বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতের সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে।
  • বৈধ পাশ ও পরিচয়পত্র ছাড়া অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হবে।

পরিস্থিতির সুযোগ নিয়ে যে কোন প্রকার অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হচ্ছে।