সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে ইটপাটকেল হামলা

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িবহরে ইটপাটকেল হামলা

হবিগঞ্জের চুনারুঘাটে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাসিমনগর বাজারে তার গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩নং বহরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উদ্যোগে রাজাপুর চৌধুরী বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। কাসিমনগর বাজারের কাছে পৌঁছালে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ইটে তার গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে হামলার সময় গাড়িতে কেউ ছিলেন না এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মাওলানা মুখলিছুর রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে ফিরছিলাম। হঠাৎ আমাদের গাড়ি লক্ষ্য করে কেউ ইট ছোড়ে। তখন আমরা গাড়িতে ছিলাম না। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা আমরা জানি না। বিষয়টি পুলিশকে জানিয়েছি।”

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজিদুর রহমান বলেন, “ঘটনাটি তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”