সর্বশেষ
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটিমোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটকসাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে জামায়াতের বিবৃতিপ্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিটে ছাড়, লাউঞ্জ সুবিধা ও ভূমি সেবায় অগ্রাধিকারস্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনজুড়ে উল্লাস, গাজায় আনন্দ মিছিলবাবাকে হজে পাঠানোর স্বপ্ন দেখা সুজনের পাশে প্রধানমন্ত্রী, পড়াশোনার দায়িত্ব নিল সরকারপ্রধানমন্ত্রীর নির্দেশের পর প্রতিমন্ত্রীর বাড়ি ও ছেলেদের নামে বিতর্কিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন।শরিকদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজে নেই জমিয়ত।বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পুরস্কার পাচ্ছে স্পেন, রানার্সআপ আর্জেন্টিনার প্রাপ্তি ৩১৭ কোটি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সম্পূর্ণ বন্ধ, উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনাজপুরের পার্বতীপুর কয়লা খনি থেকে সরবরাহকৃত কয়লা দিয়ে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট চলছিল। এর মধ্যে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর সোমবার সকাল সাড়ে ৭টায় ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়।

অন্যদিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারের কাজে বন্ধ রয়েছে। ফলে দীর্ঘ চার বছর আট মাস পর কেন্দ্রটির সব ইউনিটেই উৎপাদন বন্ধ হয়ে গেল। এতে উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প খাতে মারাত্মক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “যান্ত্রিক ত্রুটির কারণে চলমান ১ ও ৩ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে গেছে। ২ নম্বর ইউনিটটি আগেই মেরামতের জন্য বন্ধ ছিল। মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ইউনিটই চালু করা সম্ভব নয়। তবে দ্রুত সমস্যা সমাধানে আমরা কাজ করছি।”

#দিনাজপুর #বড়পুকুরিয়া #বিদ্যুৎসংকট #বাংলাদেশ