সর্বশেষ
সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।সুবর্ণা ঠাকুরকে বিএনপির মনোনয়ন: “ইউ হ‍্যাভ টু বুঝতে হবে, সবার আগে ইন্ডিয়া”।বান্দরবান আওয়ামী লীগের পিপি মাধবী মারমাকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন।আওয়ামী লীগ নেত্রীর মেয়ে হচ্ছেন বিএনপির এমপিজুলাইয়ের শিশু শহিদ জাবির ইব্রাহীমের মাকে সংরক্ষিত আসনের মনোনয়ন দিলো জামায়াত।শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মহাপরিচালক পদে নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার পরদিনই ওএসডি।বিদ্যুৎ সাশ্রয়ের অজুহাতে মসজিদে তালা ঝুলিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসন।সিলেটে শিগগিরই ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে: বানিজ্য মন্ত্রীবিএনপির সংরক্ষিত এমপি হলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর।
Live Bangla Logo

শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মুয়াজ্জিনকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫
শ্রীমঙ্গলে মসজিদের ভেতর মুয়াজ্জিনকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের ভেতর মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পর মসজিদের ভেতর এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ শেষে মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজা বন্ধ করছিলেন। এ সময় মসজিদে অবস্থানরত বিএনপি নেতা জয়নাল চৌধুরী দরজা লাগানোর শব্দে ক্ষিপ্ত হয়ে মুয়াজ্জিনের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে, তিনি কোনো কথা না শুনেই মুয়াজ্জিনকে ধমক ও মারধর করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুসল্লিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এশার নামাজের পর সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে তারা অভিযুক্ত বিএনপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় মুসল্লিদের তীব্র প্রতিবাদের মুখে পুলিশ জয়নাল চৌধুরীকে হেফাজতে নেয়। তবে পুলিশ এ দাবি অস্বীকার করেছে।

মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, “আমি প্রতিদিনের মতো নামাজ শেষে দরজা লাগাচ্ছিলাম। হঠাৎ জয়নাল সাহেব রেগে গিয়ে ধমক দেন। আমি কিছু বলার আগেই তিনি আমার গায়ে হাত তোলেন। আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি—এমন অপমান আগে পাইনি। আল্লাহর ঘরে লাঞ্ছিত হয়ে আমি গভীর কষ্ট পেয়েছি।”

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীরা এসেছিলেন, পরে সংশোধনের কথা বলে চলে গেছেন। এখনো তারা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেননি। পুলিশ কাউকে হেফাজতে নেয়নি।”

#শ্রীমঙ্গল #মৌলভীবাজার #বিএনপি #মসজিদঘটনা #ধর্মীয়উত্তেজনা