এম আর খান মামুনের আহ্বান: ‘অন্যকে অসম্মান করে ভালোবাসা চাই না’

যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক, পিরোজপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, এম আর খান মামুন বলেছেন, অন্য কাউকে অসম্মান করে তার প্রতি ভালোবাসা প্রকাশ তিনি চান না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমাকে যারা ভালোবাসেন, সবার উদ্দেশে বলছি—আমি এইরকম ভালোবাসা চাই না। যদি অন্য কাউকে অসম্মান করে আমাকে ভালোবাসা দিতে চান, সেই ভালোবাসা আমার লাগবে না।”
তিনি আরও বলেন, “যদি কোনো এলাকায় অন্য কারো পোস্টার লাগানো থাকে, সেখানে জায়গা খালি না থাকলে আমার পোস্টার লাগাবেন না। মানুষের মনে কষ্ট দিয়ে কোনো কাজ করতে চাই না।”
মামুনের এই বক্তব্যে সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন, অনেকে রাজনৈতিক সংস্কৃতিতে পারস্পরিক শ্রদ্ধার বার্তা হিসেবে ব্যাখ্যা করে সকলকে তা মনে চলার আহ্বান জানিয়েছেন।
পিরোজপুর-৩ #বিএনপি #যুবদল #মামুনখান