সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, Alarm as Ebola spreads into new areas of DR Congoসংবাদ সূত্রে জানা গেছে, USA vs Paraguay: World Cup fever grips Los Angeles despite Trump policiesসংবাদ সূত্রে জানা গেছে, Pro-Russian opposition party calls for Armenian election result annulmentদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US, Iran say deal closer than ever, as Pakistan signals final terms are setUS judge extends block on Trump’s $1.8bn ‘anti-weaponisation’ fundসংবাদ সূত্রে জানা গেছে, US to cut air and naval assets deployed for NATO operations in Europeক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার: বিদ্যুৎমন্ত্রীখুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যাসংবাদ সূত্রে জানা গেছে, Alarm as Ebola spreads into new areas of DR Congoসংবাদ সূত্রে জানা গেছে, USA vs Paraguay: World Cup fever grips Los Angeles despite Trump policiesসংবাদ সূত্রে জানা গেছে, Pro-Russian opposition party calls for Armenian election result annulmentদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, US, Iran say deal closer than ever, as Pakistan signals final terms are setUS judge extends block on Trump’s $1.8bn ‘anti-weaponisation’ fundসংবাদ সূত্রে জানা গেছে, US to cut air and naval assets deployed for NATO operations in Europeক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার: বিদ্যুৎমন্ত্রীখুলনায় বিশেষ যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পদত্যাগের গুজব অস্বীকার করলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রকাশিত: ২৪ অক্টোবর, ২০২৫
পদত্যাগের গুজব অস্বীকার করলেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তাঁর পদত্যাগের খবরটি সম্পূর্ণ গুজব। তিনি এখনো এনসিপির সঙ্গেই আছেন এবং সরকার গঠন পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “পদত্যাগের বিষয়টি নিছক গুজব। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুঁড়ে থাকে। কিন্তু আমাদের এখন দরকার প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত অনুসন্ধানী সাংবাদিকতা।”

তিনি অভিযোগ করেন, আগের সরকারের মতো বর্তমান সরকারের সময়ও সচিবালয় ও আমলাতন্ত্রের মধ্যে দুর্নীতির ধারাবাহিকতা বজায় রয়েছে। “কোথায় দুর্নীতি হচ্ছে, পুলিশ ও সামরিক বাহিনীতে যে সংস্কার কমিশনের রিপোর্ট এসেছে, সেখানে কী বলা হয়েছে—এসব বিষয়ে সাংবাদিকদের অনুসন্ধান করা উচিত,” বলেন তিনি।

ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “রাতারাতি অপসাংবাদিকতার মাধ্যমে মিথ্যা খবর প্রচার করা হচ্ছে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা দরকার।”

তিনি আরও বলেন, “একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যাদের নিজস্ব পত্রিকা ও টেলিভিশন চ্যানেল আছে, তাদের মাধ্যমে সুস্থ সাংবাদিকতার চর্চা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অনেক সাংবাদিকও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।”

বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি ও সাংবাদিকতা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে বৃহস্পতিবার রাতে কিছু গণমাধ্যমে দাবি করা হয়, এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন। পরে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই খবরকে “গুজব” বলে উল্লেখ করা হয়।